শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইজতেমায় ইবাদতের পাশাপাশি চলছে রান্নাবান্নার মহাযজ্ঞ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইজতেমায় ইবাদতের পাশাপাশি চলছে রান্নাবান্নার মহাযজ্ঞ

টঙ্গীর ইজতেমা ময়দানে ইবাদতের পাশাপাশি চলছে রান্নাবান্না ও খাবার-দাবারের মহাযজ্ঞ। হাজার হাজার মানুষ খাচ্ছেন একসঙ্গে। নিজেরাই যোগাড় করছেন সবকিছু।

এ যেন বিশাল মেজবানির আয়োজন। জ্বলছে একের পর এক চুলা। বড় বড় হাঁড়িতে চলছে রান্নাবান্ন। বাবুর্চি, সাহায্যকারী, বাজার-সদাই সংগ্রহকারী ও পরিবেশনকারী– সবাই মুসল্লি। ভাগ করে দায়িত্ব পালন করছেন তারা। আর টাকা পয়সার যোগানও দেন নিজেরা। চাল, ডাল ও শুকনো খবার বাড়ি থেকেই নিয়ে আসেন বেশির ভাগ মানুষ। আশপাশের বাজার থেকে কিনতে হয় অন্যান্য পণ্য।

আনন্দের সঙ্গে এখানে খাবার-দাবার সেরে, সবাই ব্যস্ত হয়ে পড়েন ইবাদত বন্দেগিতে। বিশাল এই সমাবেশের সার্বিক দেখভাল করছে গাজীপুর জেলা প্রশাসন।

ইজতেমা ঘিরে এবারও অনেক মৌসুমি ব্যবসায়ী জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। বেচাবিক্রিও জমজমাট।