শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আগামী ২২ থেকে ২৫ মে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে চলতি মাসের ২২ মে দোহার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করবেন।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার এই অনুষ্ঠানের আয়োজন করছে।

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, আসন্ন কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল–সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল–ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল–জাদান আমন্ত্রিত।

 

এফএম/দীপ্ত নিউজ