শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল। ইসি‘র কার্যকর ভূমিকায় সংসদ নির্বাচন স্বচ্ছ ছিল। আমরা আমাদের কাজ আন্তর্জাতিক নিয়ম মেনেই করেছি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। যদি কোনো রাজনৈতিক দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকে, তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে।

তি‌নি আরও ব‌লেন, ২০০৮ সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল।

ইভার্স ইজাবস বলেন, ভোটের কাস্টিং খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রসংশনীয়। আগামী সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘমেয়াদি ৫৬ পর্যবেক্ষক, স্বল্পমেয়াদি ৯০ জনসহ মোট ২২৩ জন ইইউ পর্যবেক্ষক কাজ করেন।

 

এসএ