শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আহতদের চিকিৎসায় সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের বার্ন বিশেষজ্ঞ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আহতদের চিকিৎসায় সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের বার্ন বিশেষজ্ঞ দল

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চীনা ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’

পৌঁছানোর পর চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে, সেখানে তারা প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দিবেন এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করবে।

এদিকে, আজ সকালে দুই দেশের চিকিৎসকদের মধ্যে ভিডিও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা পর্যালোচনা ও যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশি ডাক্তারদের সাথে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা যোগ দেন।

এই উদ্যোগ সংকটকালীন ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে চীনের মানবিক সহযোগিতার বাড়তি দিককে তুলে ধরে।

আল