শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

আলোচিত জামালপুর জেলা প্রশাসক প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোচিত জামালপুর জেলা প্রশাসক প্রত্যাহার

 

আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানানো আলোচিত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে পদ থেকে সরিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

একই সঙ্গে জামালপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমান।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের উপস্থিতিতে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানান জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

অনুষ্ঠানে ডিসি দেয়া বক্তব্যের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ক্লিপ পরদিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর এই ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তার এক দিন পর জামালপুরের জেলা প্রশাসক থেকে ইমরান আহমেদকে বদলি করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ