শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

আলী রীয়াজের সঙ্গে হিউম্যান রাইটস প্রেসিডেন্টের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলী রীয়াজের সঙ্গে হিউম্যান রাইটস প্রেসিডেন্টের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৪ মে) সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় আর এফ কেনেডি হিউম্যান রাইটসের এশিয়া অঞ্চলের স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমবিষয়ক ভাইস–প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন। বৈঠকে কমিশনের কার্যক্রমের অগ্রগতি ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন একটি শক্তিশালী গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে একটি জাতীয় সনদ প্রণয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ করতে চায়, যা ভবিষ্যৎ বাংলাদেশের একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করবে।’


‘
এ লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন করে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করবে কমিশন।’

তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সক্ষম।’

বৈঠকে ক্যারি কেনেডি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন।