শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

আ’লীগের উদ্দেশ্য দেশ ও জনগণের উন্নয়ন করা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ’লীগের উদ্দেশ্য দেশ ও জনগণের উন্নয়ন করা: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন করা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৯ জুলাই) নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩–২৪‘-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গবেষণার ওপর বেশি জোর দেয়া হয়েছে। শিক্ষাসহ বিভিন্ন বিভাগের গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।‘

আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যেসব বরাদ্দ দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় বলেও জানান তিনি।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘মানুষ নৌকায় ভোট দিবে এমন ধারণা থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া। যে কটা কাজ ছিলো গণমুখী ২০০১ সালে ক্ষমতায় এসে সবই বন্ধ করে দেয় বিএনপি–জামায়াত জোট সরকার।‘

আমাদেরকে প্রযুক্তির সঙ্গে তাল মিলে চলতে হবে। মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। প্রযুক্তি নির্ভর শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনবল গঠনে জোর দেয়া হচ্ছে। বাংলাদেশ বিশ্বের সঙ্গে সমান তালে এগিয়ে যাবে। পিছিয়ে থাকবে না বলেও জানান তিনি।

গবেষণায় স্বাস্থ্যখাতে আমরা পিছিয়ে–এবার সেদিকেই গুরুত্ব দেয়া হয়েছে, মূলত প্রতিটি খাত ধরে ধরে গবেষণায় মনোযোগ দেয়া দিচ্ছে সরকার। এ সময় তিনি করোনা মহামারির কথা স্মরণ করে বলেন, কোনো ধন–সম্পদ কাজে আসে না, শুধু শিক্ষা কাজে আসে। জনবল থেকে অর্থনীতি সব খাতেই স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। যাদের ফেলোশিপ দেয়া হলো, তারা ফিরে এসে দেশকে কী দেবে, কতটুকু দিতে পেরেছি, সেটা বিবেচনায় রাখতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাবে।

 

আফ/দীপ্ত নিউজ