শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা–ই–আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির ওপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদ্রাসা–ই–আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শৃঙ্খলাপরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ এনে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জুলাই (বৃহস্পতিবার) কর্মী সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সরকারি মাদ্রাসা–ই–আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে একবছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। একই সঙ্গে পরবর্তী তিন মাসের মধ্যে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত তিন টার সভাপতি–সাধারণ সম্পাদকের অনুশারীরা সংঘর্ষে জড়ান। ফলে মাত্র দুই মাস নয়দিনের মাথায়ই কমিটি স্থগিত করা হয়। আজকের স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে পূর্বের কমিটিই আবার নতুন করে দায়িত্ব পালন করার সুযোগ পেল।

শায়লা/দীপ্ত নিউজ