শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি একাই টানছেন দলকে। আর তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজআলভারেজরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার কেপ ভার্দে বাধা। রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আফ্রিকার এই দেশটির মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে মোট সাতবার বল পাঠিয়েছে লাতিন আমেরিকার দলটি। এর মধ্যে ছয়টি গোলই ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির।

এদিকে বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করেই ফুটবলবিশ্বকাপে চমকে দিয়েছিল আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।

তবে এবার ড্র করে টিকে থাকার সময় ফুরিয়ে গেছে। হয়তো জিতো, নয়তো বিদায় সমীকরণে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে।

এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। সুপারকম্পিউটার বলছে বিশ্বকাপের নবাগত দলটিকে উড়িয়ে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপ্টার হিসাবনিকাশে এই ম্যাচে মেসির জেতার সম্ভাবনা ৮৯.৮২ শতংশ। অন্যদিকে ১০.১৮ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে আফ্রিকান দলটির (ARGENTINA VS CAPVERDE PREDICTION)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More