শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়: আর্জেন্টিনা কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়: আর্জেন্টিনা কোচ
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩–০ গোলে উড়িয়ে সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

তবে প্রতিপক্ষ যে–ই হোক, কাউকে ছোট করে দেখতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, ‘দল খুব ভালো অবস্থায় আছে এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অস্ট্রিয়া অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ, তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তারা দারুণ হাই–প্রেসিং ফুটবল খেলে এবং চমৎকারভাবে বাছাইপর্ব পার করে এখানে এসেছে।’

তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে এটি আমাদের জন্য একটি জটিল ও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে আসলে কোনো ম্যাচই সহজ নয়।’

স্কালোনি আরও বলেন, ‘আপনি একটি ম্যাচে সবসময় বলের দখল ধরে রাখতে পারবেন না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন বলের নিয়ন্ত্রণ হারাবে, তখন দল কীভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ঘুরে দাঁড়ায়।’

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হবে আলজেরিয়া বনাম জর্ডান ম্যাচ। দুটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপ সেরা কে হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১ নম্বর দল আর্জেন্টিনা। তালিকার ২৪তম দল অস্ট্রিয়া।

অস্ট্রিয়া বনাম আজেন্টিনা ম্যাচের অতীত ইতিহাস খুব বেশি নেই। এর আগে মোটে দুবারের দেখায় একবার ১–১ গোলে ড্র, অন্যবার আর্জেন্টিনা জিতেছে ৫–১ গোলে। সর্বশেষ দেখাও ১৯৯০ সালে।

 

এসএ