আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। আগামীকাল আর্জেন্টাইনদের দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ অস্ট্রিয়া।

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল আর্জেন্টাইনদের দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ অস্ট্রিয়া।

সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’এর এই মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

র‌্যাংকিং এবং শক্তির দিক থেকে আলজেরিয়ার চেয়ে খানিকটা এগিয়ে অস্ট্রিয়া। জর্ডানকে ৩১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা।

সব প্রতিযোগিতা মিলে টানা ৪ ম্যাচ জয়ের ধারায় আছে অস্ট্রিয়া। সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার। তাই ছন্দে থাকলেও এই ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

আবার, পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। কারণ ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর জয় পায়নি আলবিসেলেস্তিরা।

তবে অপ্টা সুপার কম্পিউটার কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More