শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে, তাদের মূল আয় মাদক থেকে আসে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে এবং মাদক নিয়ে ধরা পড়ার সংখ্যা অনেক বাড়ছে।

তিনি বলেন, এখন আবার বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। হোটেলগুলোতে এগুলো চলছে। আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রি করে। তাদের মূল আয়টাই হলো মাদক। যদিও তারা কৃষিতে কিছুটা কনভার্ট করছে। সেদিকে যদি যায়, তাহলে এই জিনিসটি (মাদক) একটু কমে আসবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ মডিউল ঠিক করা হয়েছে। অন্য বাহিনীগুলো তাদের ট্রেনিং শুরু করে দিয়েছে।’

 

এসএ