শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

আরব আমিরাতের সাথে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশনে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরব আমিরাতের সাথে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশনে ভারত

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশনে নামতে যাচ্ছে ভারত। বুধবার (১০ সেপ্টেম্বর) এশিয়াকাপের ১৭তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুবাইয়ে ভারত–আরব আমিরাত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

২০২৩ সালে এশিয়া কাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত ওই আসরে শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মত শিরোপা ঘরে তোলে ভারত।

টি–টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুইবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। তারমধ্যে একবার শিরোপা জিতেছিল ভারত। ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপের শিরোপা জয়ে চোখ ভারতের। দলের বোলিং কোচ মরণে মরকেল বলেন, ‘শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আমরা এবারের এশিয়া কাপ শুরু করব। টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মাঠে সেরাটা উজার করে দিতে প্রস্তুত ছেলেরা।’

এদিকে এশিয়া কাপে আরব আমিরাতের রেকর্ড তেমন ভালো নয়। এখন পর্যন্ত ৩ আসরে অংশ নিয়ে ৮ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি আরব আমিরাত। তবে এবারের আসরে অতীত ইতিহাস পাল্টে ফেলতে চায় তারা।

দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘এশিয়া কাপের মঞ্চে এবারের আসরেই প্রথম জয়ের কীর্তি গড়তে চাই আমরা। এবার ইতিহাস বদলাতে চাই। আমি আশাবাদী, এবার ভালো কিছু করে দেখাবে আমার দল।’

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাত্র একবার মুখোমুখি হয়েছিল ভারত–আরব আমিরাত। ২০১৬ সালের এশিয়া কাপের ঐ ম্যাচ ৯ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।

নিজেদের খেলা ত্রিদেশীয় সিরিজের শেষ চার ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সবগুলোই হেরেছে আরব আমিরাত।

এক নজরে দুই দলের এশিয়া কাপ স্কোয়াড :

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হরষিত রানা, রিংকু সিং।

সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরষিত কৌশিক, জুনায়ের সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।