দীপ্ত নিউজ
খেলা

আরও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আরও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার
নেইমার জুনিয়র

গত ১৯ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়ে চলতি মৌসুম শেষ হয়ে গেছে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না চোটে পড়া নেইমার জুনিয়ারের।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, গোড়ালির ইনজুরিতে পড়ায় তার অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে চার মাস।

তবে বরাবরে মতো ভেঙে না পড়া ব্রাজিলিয়ান এ পোস্টারবয় নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। দিয়েছেন ‘ফেরার’ বার্তাও। এক টুইটে নেইমার জানিয়েছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব।

জানা গেছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। এতে নেইমারের ফেরার চার মাস সময় চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই।

 

আল/দীপ্ত