শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আরও পাঁচ দিন বেড়েছে হজ নিবন্ধনের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরও পাঁচ দিন বেড়েছে হজ নিবন্ধনের সময়
হজ

হজের নির্ধারিত কোটা‌ পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় চতুর্থ দফায় আরও ৫ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

বুধবার (১৬ মার্চ ) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিন দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়। এরপর আর সময় বাড়ানো হবে না বলে গত ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

তিন দফা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছে ৯৯ হাজার ২৭৬ জন। কোটা পূরণে এখনো ২৭ হাজার ৯২২ জন বাকি রয়েছে। এবার হজের খরচ বেশি হওয়ায় মানুষের আগ্রহ ছিল কম। নিবন্ধনের সংখ্যা বেড়েছে খুব ধীরগতিতে।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়।

 

আল/দীপ্ত