শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোবিপ্রবির হলের ছাদে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোবিপ্রবির হলের ছাদে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীআপরশি মারমা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেয় হলে থাকা অন্য শিক্ষার্থীরা।

এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, আপরশি মারমা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি ভাষা সৈনিক আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।

নিহতের সহপাঠীরা জানান, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যান। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সাথে সময় কাটান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমরা প্রোক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং সুরতহালের জন্য মরদেহকে মর্গে পাঠানো হবে।

 

আফ/দীপ্ত সংবাদ