শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আবারো বিশ্বজয় করল হাফেজ সালেহ আহমেদ তাকরীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারো বিশ্বজয় করল হাফেজ সালেহ আহমেদ তাকরীম
হাফেজ সালেহ আহমেদ তাকরীম সনদ হাতে

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। 

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

সম্প্রতি দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরীম। তিনি বর্তমানে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগে অধ্যয়নরত।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।

গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল–ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরীম। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী।

এফএম/দীপ্ত সংবাদ