শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আবারও বন্ধ ছিল মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবারও বন্ধ ছিল মেট্রোরেল
মেট্রোরেল

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন–৬ এর তারে ঘুড়ি আটকে পড়ায় আবারও বন্ধ ছিল মেট্রোরেল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমআরটি লাইন–৬ এ ঘটনাটি ঘটে।

সকাল সাড়ে ৯টার পরে লাইনে একটি ঘুড়ি আটকে যায়। তবে এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু এই ঘুড়ি ছাড়ালে পুরো লাইনটি বন্ধ হওয়ার সংঙ্কা থাকায় তখন একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করে। তবে যখন ঘুড়ি অপসারণ করা হয়, তখন ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নাসির উদ্দিন আহমেদ বলেন, ওই ঘুড়ির জন্য কিছু সময় ট্রেন বন্ধ ছিল। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে। আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একইভাবে ঘুড়ির কারণে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো। সেসময় সিঙ্গেল লাইনে মেট্রোরেল চলানো হয়।

মেট্রোরেলের লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।