শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আবারও আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রাখলো মাইন্ডশেয়ার বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রাখলো মাইন্ডশেয়ার বাংলাদেশ!

মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে বছরজুড়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ-এর জিতে নেওয়া নানান অ্যাওয়ার্ডের তালিকায় এবার যোগ হয়েছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’! এই অ্যাওয়ার্ড এসেছে দু’টি ক্যাটেগোরিতে— ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার’-এ সিলভার এবং ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’-এ গোল্ড।

পয়েন্ট পদ্ধতিতে, সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া এজেন্সি জিতে নেয় এই অ্যাওয়ার্ড।
১৯৯০ সালের শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ড কম্যুনিকেশনের সামগ্রিক অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এই নির্দিষ্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি শুধুমাত্র সৃজনশীল কাজই নয়; অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, সেরা ম্যানেজমেন্ট এবং অসামান্য ব্যবসায়িক কর্মক্ষমতাকেও সম্মানিত করে।
এই অ্যাওয়ার্ডটি এশিয়া প্যাসিফিক রিজিয়ন এবং যুক্তরাজ্যের সব রকম মিডিয়া— যেমন অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিভ, ডিজিটাল, পিআর, স্বতন্ত্র কিংবা বিশেষ এজেন্সিগুলোকে সম্মাননা দিয়ে থাকে।

মাইন্ডশেয়ার বাংলাদেশ-এর কেইস স্টাডি-টিতে কোম্পানির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, ব্যবসায়ের বৃদ্ধির সাথে তাদের অর্জনের ভূমিকাও উল্লেখ করা হয়। সেইসাথে, কোভিড-নাইন্টিনের পরে নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে এজেন্সি-টির অবদানের কথাও ছিল এই কেইসের একটি উল্লেখযোগ্য অংশ।

এর আগেও মাইন্ডশেয়ার বাংলাদেশ বেশ কয়েকবার এই অ্যাওয়ার্ডটি জিতে থাকলেও আবারও নতুন করে পাওয়া এই সম্মাননা টিমের সবাইকে উদ্বুদ্ধ করেছে। ধারাবাহিক আস্থা ও বিশ্বাসের জন্য মাইন্ডশেয়ার বাংলাদেশ অনেক কৃতজ্ঞ তাদের সব অংশীদার এবং ক্লায়েন্টের প্রতি।