শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস‘ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধন করেন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মিঠামইন সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় তিনি রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ পরিদর্শনের পর সেনানিবাসে ৪টি ইউনিট এবং এসএসডি জাজিরা এর পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রিভারাইন বা নদী তীরস্থ রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের হোম স্টেশন এই সেনানিবাস। এখান থেকেই হাওর এবং নদী এলাকা অপারেট করবে সেনাবাহিনী।

২৭৫ একরের ওপর নির্মিত এই সেনানিবাসকে গড়ে তোলার কাজ শুরু হয় ২০১৭ সালে। বিশ্বমানের উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাসকে। যেখানে আছে সর্বাধুনিক মিলিটারি স্পিডবোট। যেগুলোর ৯০ ভাগই দেশে নির্মিত। এই সেনানিবাসের আওতায় থাকবে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল রিসেল, যা থেকে যুদ্ধকালীন সময়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। একসঙ্গে ৫ হাজার সেনা অবস্থান করতে পারবে এই সেনানিবাসে। সব বিবেচনায় মিঠামইন রিভারাইন সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি টার্নিং পয়েন্ট।

আফ/দীপ্ত সংবাদ