শিরোনাম
রিসোর্টে আগুনএকই পরিবারের ৬ জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক
দীপ্ত নিউজ
উদ‍্যোগ ও উদ‍্যোক্তা

আফ্রিকার ‘ননী ফল’ এখন টাঙ্গাইলে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আফ্রিকার ‘ননী ফল’ এখন টাঙ্গাইলে

আফ্রিকার ‘ননী ফল’ এখন বাণিজ্যিভাবে চাষ হচ্ছে টাঙ্গাইলে। ঔষধীগুণ সম্পন্ন এই ফলের বাগান করেছেন কালিহাতী উপজেলার এক কৃষি উদ্যোক্তা।

ননী মূলত আফ্রিকান ফল। এর বৈজ্ঞানিক নাম ‘মরিন্ডাসিট্রিফলিয়া’। ভারত উপমহাদেশেও জন্মায় ননী গাছ। এটি ওষুধী গুন সম্পন্ন বলে জানিয়েছে কৃষি বিভাগ। কালিহাতী উপজেলার পৌংলী এলাকায় বাণিজ্যিকভাবে ননী ফলের বাগান করেছেন কৃষি উদ্যেক্তা বাবুল হোসেন।

একটি গাছে বারো মাসই ফল হয়। বাবুল হোসেনের বাগানে এ বছর ৭০টি গাছে ফল ধরেছে। বাজারে এক কেজি ননীর দাম ২ থেকে আড়াই হাজার টাকা। আর চারা বিক্রি হয় ৪শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। ভেষজ গাছ রোপনে নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

দুই বছর আগে প্রায় ১ বিঘা জায়গায় কিছু চারা দিয়ে বাগান শুরু করেন বাবুল হোসেন। বর্তমানে তার বাগানে ২৮০টি চারা রয়েছে।