শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
ক্রিকেট

আফগানদের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশ এ দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফগানদের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশ এ দলের

 

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৩০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ এ দল।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় পুঁজি।

কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে, ইনিংসের ষষ্ঠ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মোহাম্মদ সলিম নিজের পরপর দুই ওভারে একাই তুলে নেন ৩ উইকেট। এরপর জাকির হাসান ও সৌম্য সরকারকে নিয়ে পরিস্থিতি সামাল দেন মাহমুদুল হাসান জয়। জাকির ৬২ আর সৌম্য ৪৮ রান করে ফিরলেও নিজের সেঞ্চুরি তুলে নেন জয়। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রানে থামে টাইগাররা।

পাঁচ নম্বরে খেলতে নেমে ১১৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি ব্যাটার জয়। ৪৬তম ওভারের শেষ বলে শারাফুদ্দিন আশরাফকে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য শতকের পরই আউট হন। পরের ওভারে মোহাম্মদ সালিমকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। জয়ের ১১৪ বলে ঠিক ১০০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা। শেষ দিকে মেহেদি হাসান ১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন।

আসরের সেমিফাইনালে খেলতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের ।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।