শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

‘আন্দোলনে সাড়ে ৪শ মানুষের মৃত্যু হাসপাতালে নেয়ার আগেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘আন্দোলনে সাড়ে ৪শ মানুষের মৃত্যু হাসপাতালে নেয়ার আগেই’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতদের মধ্যে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। এছাড়া সবমিলে ৬১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসচিব তারেকুল ইসলাম এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের এ তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে। তিন ধাপে এ কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা মৃত ৬১৭ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি।’

আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হয়েছেন জানিয়ে তারেকুল ইসলাম বলেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এনজিও ও বিদেশি সংস্থার মাধ্যমে সেবা দেয়ার ব্যবস্থা করা হবে। এরইমধ্যে কয়েকটি সংস্থা সম্মত হয়েছে। ৭ জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এসময় তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলার বিষয়টি নিয়েও কথা বলেন। জানান, চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিচার করা হবে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে একটি সৌধ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।