শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

গণঅভ্যুত্থানে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণ করতে হবে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল–১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এ রায় বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে বলেন, আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা সারেন্ডার করবেন অথবা অন্য কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত আপিলে যাওয়ার কোনো সুযোগ নেই।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও পলাতক বা দণ্ডিত আসামি গ্রেপ্তার আত্মসমর্পণ ছাড়া আপিলের সুযোগ নেই।