শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ ঐতিহাসিক ৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ ঐতিহাসিক ৭ মার্চ
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭ মার্চ ১৯৭১। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই দিন ছিল বাঙালির মুক্ত হওয়ার দিন। দেশবাসীকে জাগ্রত করেছিল দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন থেকে শুরু হয়েছিল পাকিস্তানদের পতন হওয়ার দিন।

যখন ঢাকার রমনা রেসকোর্স ময়দানে বিকেল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর ভাষণ চলছিল, তখন যেন বাঙালি আস্থা ও শক্তি পেল দেশ স্বাধীন করার জন্য। হয় বাঁচব না হয় মরব, তারপর ও দেশ স্বধীন করব। তাইতো ৭ মার্চ ও স্বাধীনতা যেন একই সূত্রে গাঁথা।

যখন ৭০–এর নির্বাচনে তৎকালীন সমগ্র পাকিস্তানে অনুষ্ঠিত গণভোটে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সরকার গঠনের দাবিদার হয়েছিল, তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানি সরকারের কিছু রাজনৈতিক নেতা এবং সামরিক বাহীনি আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ না জানিয়ে বরং নানা টালবাহানা করছিল। আর নিরীহ বাঙালিদের হত্যা করার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এবং অস্ত্র পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) নিয়ে আসছিল।

এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে ইতিহাসের পথে পা ফেলেছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় দেয়া ভাষণে জনগণকে যে দিকনির্দেশনা দিয়েছিলেন, জনগণকে যেভাবে একতাবদ্ধ করেছিলেন তা মানব জাতির সমগ্র ইতিহাসে সারা জীবন থাকবে।

 

যূথী/দীপ্ত সংবাদ