শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ যেসব সড়কে আ.লীগের শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আজ যেসব সড়কে আ.লীগের শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবারও (১৯ জুলাই) রাজধানী ঢাকায় পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট।

বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি:

বিএনপির পদযাত্রা শুরু হবে সকাল সাড়ে দশটায় উত্তরার আবদুল্লাহপুর থেকে; যাবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পদযাত্রা করে বিএনপি।

বুধবার বিএনপির সমমনা দল ও জোটগুলোরও কর্মসূচি রয়েছে রাজধানীতে। এর মধ্যে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব সামনে কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা দুপুর ১২টায়। একই জায়গা থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে ১২–দলীয় জোট। বেলা তিনটায় গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে। এলডিপির পদযাত্রা বেলা তিনটায় কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় কার্যালয় থেকে। লেবার পার্টির পদযাত্রা সকাল ১১টায় পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে। শাহবাগ থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদ। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি সকাল ১১টায় পুরানা পল্টন মোড় থেকে।

 

আওয়ামী লীগের শোভাযাত্রা:

বুধবার বিকেলে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সমাবেশের পর শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা শুরু হবে বিকেল তিনটায়; যাবে মহাখালী পর্যন্ত।

 

আফ/দীপ্ত নিউজ