দীপ্ত নিউজ
খেলা

আজ বিয়ে করছেন ক্রিকেটার সাইফউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ বিয়ে করছেন ক্রিকেটার সাইফউদ্দিন
বিয়ের পিঁড়িতে ক্রিকেটার সাইফউদ্দিন

আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সাইফউদ্দিনের নিজ শহর ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশনে হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিষয়টি সাইফউদ্দিনের পারিবার নিশ্চিত করেছে।

জানা গেছে, পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা; তিনি এবার এইচএসসি পরীক্ষায় উর্ত্তীন হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।

এই উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে জমকালো আয়োজনে সাইফ-জারা জুটির গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই সময়ের দুটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন সাইফউদ্দিন।

গেল মঙ্গলবার নিজের হবু স্ত্রীর হাতের মেহেদী লাগানো ছবি ফেসবুক প্রোফাইলের ডেতে দিয়েছিলেন সাইফ। হাতের মধ্যে মেহেদীর ডিজাইনে ছিল ৭৪।

আল/দীপ্ত