শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ফিচার

আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা ‘বন্ধুকে টাকা ফেরতের দিন’। প্রতি বছর বেশ ঘটা করে আমেরিকায় এই দিনটি পালিত হয়। আমেরিকানরা এটিকে বন্ধু দিবসও বলেন।

মূলত ব্যাংক অব আমেরিকা ১৭ অক্টোবরকে বন্ধুর ধারের টাকা ফেরত দেওয়ার দিন হিসেবে উদযাপন করার প্রথম উদ্যোগ নেয়।

এটিকে মূলত তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবেই নিয়েছিল ব্যাংক অব আমেরিকা। তাদের পরিকল্পনাও কাজে দিয়েছে বেশ ভালোই। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে। এই দিবসে যেগুলোতে হাজার হাজার ডলার বিনিময় হয়।

মানব জীবনে টাকা এবং বন্ধু দুইটারই গুরুত্ব অনেক। আমরা যা কিছু করি, সবটাই টাকাকে ঘিরে। কেননা টাকা ছাড়া সবকিছু অচল। আবার বন্ধু ছাড়া একাকী জীবন পার করাও কঠিন। বন্ধুর সংজ্ঞা এক–একজনের কাছে এক–একরকম। যে সবসময় বিপদে–আপদে পাশে থাকে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়, বিশ্বাসের জায়গা বজায় রাখে তাকেই বন্ধু বলে।

আর প্রিয় বন্ধুর কাছ থেকে টাকা ধার নেন না এমন মানুষ কমই আছেন। তবে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে যদি তা ফেরত না দেওয়া হয় তখন এই সুন্দর সম্পর্কটা মলিন হয়ে যায়। এমন অনেকেই রয়েছেন যে সময় মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল–বোঝাবুঝির তৈরি হয়েছে।

আবার দেখা যায় ছোটবেলায় বা বড় হওয়ার পর বন্ধুর কাছ থেকে হয়তো কিছু টাকা ধার নিয়েছিলেন কিন্তু তা শোধ দেওয়ার আগেই বন্ধুত্ব ভেঙে গেছে। সেই টাকা আর শোধ করা হয়নি।

তাহলে আজ কিন্তু শোধ করে দিতে পারেন। জীবনে যত বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছিলেন তাদের সবার টাকা শোধ করে দিন। কারণ আজ পে ব্যাক অ্যা ফ্রেন্ড ডে।

আল/ দীপ্ত সংবাদ