আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই স্মৃতিবিজড়িত দিনটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন। পবিত্র কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দানখয়রাত ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন দেশের মুসলমানরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে হিংসাবিদ্বেষ পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

দিনটি উদযাপনে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল এবং পুরো মাসজুড়ে ইসলামী বইমেলা ও ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More