শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার হানাদারমুক্ত দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার হানাদারমুক্ত দিবস

১৯৭১ সালের ১২ ডিসেম্বর হানাদার মুক্ত হয় নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধারা, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করেন। টিকতে না পেরে পালিয়ে যায় দখলদাররা।

মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জের ঘিওরে উপজেলার অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা। ডিসেম্বরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নিয়ে এগুতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। তীব্র লড়াইয়ের মুখে, ১২ ডিসেম্বর পালিয়ে যায় দখলদাররা। ওইদিনই ঘিওর কলেজ মাঠে বিজয়োল্লাস করেন স্থানীয়রা।

একইদিন হানাদার মুক্ত হয় নরসিংদী জেলা। মুক্তিবাহিনীর সাঁড়াশি অভিযানে পিছু হটে পাকিস্তানের সেনারা। তার আগে হত্যা করে অনেক মানুষকে। কিন্তু সেখানকার সব গণকবর এখনো সংরক্ষণ করা হয়নি।

১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করে অগ্রসর হতে থাকেন। পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা। ১২ ডিসেম্বর ঐতিহাসিক পাবলিক হল মাঠে বাংলাদেশের পতাকা ওড়ান বীর মুক্তিযোদ্ধারা।