শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

আজ নয়, শনিবার হাদির লাশ নেয়া হবে ঢাবি মসজিদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ নয়, শনিবার হাদির লাশ নেয়া হবে ঢাবি মসজিদে

দেশে এসে পৌঁছেছে ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি ঢাবি কেন্দ্রীয় মসজিদে নেওয়া কথা ছিল। তবে আজ নয়, আগামীকাল (২০ ডিসেম্কর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরাদেহ নেয়া হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

এর আগে, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–৫৮৫ ফ্লাইটটি রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পোস্টে বলা হয়, ‘শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।’

এতে আরও বলা হয় ‘পরিবারের দাবীর ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।’

‘ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।’

‘মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না‘ উল্লেখ করে পোস্টে আরও জানানো হয়, ‘সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে রাজধানী এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।

 

এসএ