শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

আজ থেকে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ থেকে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 8 দিন পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত বন্দরে কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ৫ অক্টোবর থেকে আবার সচল হবে দেশের একমাত্র চতুর্দেশীয় এই শুল্ক স্টেশন।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন। দুর্গা পূজার ছুটিতে বন্দর ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এসএ