দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ থেকে রেলের টিকিট কাটা ও ভ্রমণে এনআইডি বাধ্যতামূলক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আজ থেকে রেলের টিকিট কাটা ও ভ্রমণে এনআইডি বাধ্যতামূলক
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পিওএস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রেলের টিকিট কাটতে ও ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১ মার্চ) থেকে রেলে এই ব্যবস্থা চালু হচ্ছে। এ ব্যবস্থায় বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণে পাসপোর্ট দেখিয়ে টিকিট নিতে হবে।

সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পিওএস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্রসহ রেলে ভ্রমণের মাধ্যমে টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেন রেলমন্ত্রী। দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হবে বলে ধারণা তার।

তিনি বলেন, যাত্রীদের সুযোগ সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশ্য এই পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামতে এই সিদ্ধান্ত পরিবর্তন সম্ভব বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবে না। প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে এটি বিস্তৃত করা হবে।

এফএম/দীপ্ত সংবাদ