শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আওয়ামী লীগ যে কথা দেয়, সেকথা রাখে; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ যে কথা দেয়, সেকথা রাখে; প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যে কথা দেয়, সেকথা রাখে। গণভবনে দলটির যৌথ সভায় তিনি একথা বলেন। দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকারপ্রধান বলেন- প্রমাণ দিতে পারলে, ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে গঠিত নতুন কমিটির প্রথম যৌথ সভা হয় ৭ জানুয়ারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবার গণভবনে হলো আরেকটি যৌথ সভা।

শুরুতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ থেকে ‘উদ্ধৃতি’ তুলে ধরেন তিনি। এতে দেশ গঠনে জাতির পিতার চিন্তা ও স্বপ্ন প্রকাশ পায়।

গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সব কথা রেখেছে বলে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে সমালোচকদেরকে আবারও আহ্বান জানান, সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গবেষণার ওপর জোর দেওয়ায়, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্র্যের হার শতকরা ২০ ভাগের নিচে নেমেছে। চলমান বিশ্ব পরিস্থিতিতে খাদ্য উৎপাদন ঠিক রাখতে, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানান, সরকারের প্রধান নির্বাহী।