শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার্শ্ববর্তী সড়কে সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র–জনতা।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।

সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটর রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে ‘শাহবাগ মোড় অবরোধ‘ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব।’

শাহবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এসএ