শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ
ন্যাশনাল লাইফ

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে।

৭ নভেম্বর ২০২৩ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

২০২২ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ -আইসিএমএবি এই অ্যাওয়ার্ড প্রদান করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ হামিদ উল্যাহ ভূঁইয়া।

আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানীগুলোর মধ্যে ৫২ প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করে।