শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে মহাসড়কে ৩৮ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৭ ডাকাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে মহাসড়কে ৩৮ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৭ ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৭ জন আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা জেলার জকিরতব এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম স্বপন,মো. একই জেলার বাসিন্দা মো. রতন , বাবুল হোসেন , কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম, ফরিদগঘঞ্জ জেলার কবি রুপসা এলাকার বাসিন্দা মো. রাসেল, চাঁদপুর জেলার কচুয়া এলাকার বাসিন্দা শাহরিয়ার মোফাজ্জল ও মো. সালাউদ্দিন।

ঘটনার বিবরণে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি পরিতোষ চন্দ্র ধর (৫০) চট্টগ্রামের লাঙ্গলমোড়া এলাকা থেকে তার ব্যবসার ৬০ ভরি সোনা ঢাকার তাঁতি বাজারে ৩৮ লাখ টাকায় বিক্রি করে টাকাসহ চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড়ে পৌঁছামাত্র ডাকাতদল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার কাছে থাকা ৩৮ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত তিনি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, মামলায় উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৩৮ লাখ টাকা ডাকাতি করা হয়েছে। ২১ সালের ২২ আগষ্ট মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গত ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারী সাইফুল ইসলাম স্বপন, নূর ইসলাম, মোঃ রাসেল, মোঃ রতন, মোঃ বাবুল হোসেনকে ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাসিরনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফা শাহরিয়ার, মোঃ সালাউদ্দীনকে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নকল জ্যাকেট ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদ কালে আসামীরা জানান, পুরাতন স্বর্ণ বিক্রি করে ঢাকার তাতি বাজার এলাকায় স্বর্ণপট্টি থেকে বের হওয়ার সময় বাদি পরিতোষ চন্দ্রকে অনুসরণ করে আসামী সালাউদ্দিন। বাদী সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী খাদিজা পরিবহনে উঠলে আসামী সালাউদ্দীন কৌশলে ঐ একই বাসে উঠে যায়। তারপর সালাউদ্দিন অপর সহযোগী শাহারিয়ার মোফাজ্জলকে ফোনে বিষয়টি জানান। পরে মোফাজ্জল, রতন, বাবুল হোসেন, সাইফুল ইসলাম স্বপন ও নুর ইসলাম কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। গ্রেপ্তারকৃতরা বাসটিতে উঠে তারা আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে পরিতোষের কাছে অবৈধ টাকা আছে বলে দাবি করেন। সোনারগাও উপজেলার কাঁচপুরে পৌঁছেই ডিবি পরিচয়ে ডাকাতি করে তারা। এসময় পরিতোষ সর্বস্ব নিয়ে গাড়ি থেকে পালিয়ে যায় তারা।

এ ঘটনার মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।