শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আইজিপি পুরস্কার পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইজিপি পুরস্কার পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক অক্টোবর মাসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ক্যাটাগড়িতে ২টি ও মাদকদ্রব্য উদ্ধার ক্যাটাগড়িতে ০৪ টি শ্রেষ্ঠত্ব অর্জনে আইজিপি কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে সর্বমোট ০৬ টি পুরস্কারে ভূষিত করেছেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেপ্তার, বিজয়নগর থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার ও ৩ জন আসামি গ্রেপ্তার, কসবা থানা পুলিশ কর্তৃক ১২০ কেজি গাঁজা উদ্ধার ও আসামী গ্রেপ্তার, কসবা থানা পুলিশ কর্তৃক ১৬০ কেজি গাঁজা উদ্ধার ও ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, এবং কসবা থানা পুলিশ কর্তৃক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও ১জন গ্রেফতার সংক্রান্ত পুরষ্কার রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানায় এই সাফল্যের প্রেক্ষিতে আইজিপি মহোদয়ের পক্ষ থেকে এই পুরস্কার জেলার সকল পুলিশ সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে । এই পুরস্কার প্রাপ্তিতে আইজিপিকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের। পাশাপাশি সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ এর প্রতি।

 

রিফাত আন নাবিল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ