শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আইএফসির সাথে চুক্তি স্বাক্ষর করলো ডিবিএইচ

dadmin
dadmin
প্রকাশ:
আইএফসির সাথে চুক্তি স্বাক্ষর করলো ডিবিএইচ

দেশের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি. (ডিবিএইচ) সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সাথে এফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স সেবা প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে। মধ্য ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসন ও গৃহঋণের পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আইএফসির সাথে যৌথভাবে কাজ করবে দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের আইএফসি’র কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান এবং ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও আইএফসি’র এফআইজি রিস্ক অ্যাডভাইজরির এশিয়া প্যাসিফিক হেড পার্থ গুহ ঠাকুরতা, ডিবিএইচ’র ডিএমডি ও হেড অব ক্রেডিট এ.কে.এম. তানভীর কামাল, ডিএমডি ও হেড অব আইটি মোঃ হাসান ইফতেখার ইউসুফ সহ প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।