শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি
অ্যাস্টন ভিলা

 

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ১–০ গেলে হেরেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে শেফিল্ডকে ২–০ গোলে হারিয়েছে লিভারপুল। আর চেলিসকে ২–১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যান ইউ।

সময়টা খু্ব একটা ভালো যাচ্ছেনা লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির। ১৫ ম্যাচে ৩০ পযেন্ট নিয়ে টেবিলে নিজেদের তৃতীয় অবস্থানটাও হারিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। খেলার শুরু থেকেই ম্যান সিটির প্রাচীরে জোরালো আক্রমন শুরু করে অ্যাস্টন ভিলা। তবে সুযোগ পেয়েছে সিটিজেনরাও। কিন্তু বাজপাখি মার্টিনেজকে পার করার সাধ্য হয়নি তাদের।

খেলার ৭৪ মিনিটে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দলের হয়ে একমাত্র গোল করেন বেইলি। এ জয়ে পযেন্ট টেবিলে স্কাই ব্লুজদের টপকে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

আরেক ম্যাচে চেলসির বাজে সমযটাকে আরো একটু বাড়িয়ে দিয়েছে ম্যান ইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরুতেই নিজেদের দাপট দেখায় রেড ডেভিলরা। ১৯ মিনিটেই ম্যাকটোমিনের গোলে লিড নেয় তারা। যদিও ৪৫ মিনিটেই সমদায় ফেরে চেলসি।

তবে ৬৯ মিনিটে ফের দলকে এগিয়ে দিয়ে নিজের জোড়া পূরন করেন ম্যাকটোমিনি। এ জয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এলো রেড ডেভিলরা।

অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকলো লিভারপুল।

 

আরও পড়ুন: মিরপুরে প্রথম দিনেই নেই ১৫ উইকেট

 

আল/ দীপ্ত সংবাদ