শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানি গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৩৯), তার নবজাতক মেয়ে ও সদর উপজেলার নারায়নপুর গ্রামের ডালিম হোসেন।

খলিষানি গ্রামের আলাউল ইসলাম জানান, সাতক্ষীরার একটি ক্লিনিকে মঙ্গলবার রাতে তার স্ত্রী তানজিলার একটি কন্যা সন্তান জন্মের পর অপরটি প্রসবে জটিলতা দেখা দেয়ায় বুধবার তাদেরকে একটি অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের তালা উপজেলার মীর্জাপুর শ্মশানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা কোম্পানীর একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী তানজিলা খাতুন ও নবজাতক মেয়ে মারা যায়।

এম্বুলেন্সে থাকা তাদের আত্মীয় ডালিমসহ দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ডালিম মারা যায়।

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমি/দীপ্ত সংবাদ