শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেন্সিডিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেন্সিডিল

রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার সাভারে ফেন্সিডিল এনে দীর্ঘ দিন যাবৎ মাদক কারবার চালিয়ে আসছিলো একটি চক্র। অবশেষে র‌্যাবের অভিযানে ৩৪৩ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে চার মাদক কারবারিকে।

শনিবার ( ১৫ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন,লালমনিরহাট জেলার করিমুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৮), আশিকুর রহমান বাবু (২২) ও ফরিদা আক্তার শিল্পি (৩৫)।

র‌্যাব জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি করা হতো। আর ফেন্সিডিল পরিবহনে মাদক কারবারিরা অ্যাম্বুলেন্স ব্যবহার করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ও ১৪ মার্চ আশুলিয়ার বলিভদ্র ও শ্রীপুর এলাকায় আলাদা অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক কারবারিকে।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক মাদক কারবারিরা লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আল/দীপ্ত সংবাদ