শিরোনাম
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়া নুসরাত জাহান নিশার পাশে দাঁড়িয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আমরা বিএনপি পরিবার–এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা আবুল কাশেমসহ একটি প্রতিনিধিদল।

প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে কিছুদিন আগে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় ওই ভিডিও। এর প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’ চিকিৎসা সহায়তা নিয়ে নুসরাতের কাছে যায়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।