শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অর্ধশতাধিক তরুণীর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অর্ধশতাধিক তরুণীর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল, আটক ২
আটককৃতরা পেকুয়ার রাজাখালী এলাকার মো. জহির উদ্দিন এবং পেকুয়ার মিয়ারপাড়া এলাকার মো. সরোয়ার।

অর্ধশতাধিক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি–ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন– পেকুয়ার রাজাখালী এলাকার মো. জহির উদ্দিন এবং পেকুয়ার মিয়ারপাড়া এলাকার মো. সরোয়ার।

র‌্যাব সাতের উপ–অধিনায়ক মেজর রেজওয়ানুর রহমান বলেন, প্রতারণার শিকার এক তরুণী কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি পেকুয়া উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। এ বছরের ফেব্রুয়ারিতে অনলাইনে জহিরের সঙ্গে তার পরিচয় হয়। ভুক্তভোগীকে জহির সেনাবাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দেন এবং তিনি অবিবাহিত বলে জানান। একইসঙ্গে বাড়িতে তার জন্য পাত্রী খুঁজছেন বলে জানানো হয়। এসব কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ছবি নেন। আটককৃতদের মোবাইল তল্লাশি করে তরুণীর আপত্তিকর ছবি–ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্তত ৫০ জন তরুণীকে ব্ল্যাকমেইল করেছেন বলে জানিয়েছেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ