শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন— এমন গুঞ্জন বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত থেকে ছড়িয়ে পড়েছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান জানান, অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় , তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

তবে গতকাল রাত থেকেই গুঞ্জন ওঠে, এক সহ অভিনেতার সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। আর সে কারনেই তিশা ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করছেন।

তবে এ বিষয়ে এখনো তিশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।