শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
বিনোদন

অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর আবারও ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে ফিরেছে আলোচিত ‘ফ্যান্টাসি ব্রা’। প্রথমবার আইকনিক এই অন্তর্বাস পরে র‍্যাম্পে হাঁটলেন মার্কিন তারকা কাইলি জেনার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সনি পিকচার্স স্টুডিওতে অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শো। সেখানেই প্রায় ৫ কোটি ডলার মূল্যের ‘ফ্যান্টাসি ব্রা’ পরে নজর কেড়েছেন ২৯ বছর বয়সী কাইলি জেনার। বাংলাদেশি টাকায় যার মূল্য ৬১৮ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা।

র‍্যাম্পে ফ্যান্টাসি ব্রা‘র সঙ্গে কাইলি পরেছিলেন রুপালি থং, সাদা মিনিস্কার্ট। পায়ে ছিল স্বচ্ছ হিল। আর পিঠে জুড়ে ছিল বড় সাদা পালকের ডানা। 

১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হিরা দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এই ব্রা। হিরা এবং সোনা মিলিয়ে ওজন হয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ ক্যারেট।

ভিক্টোরিয়াস সিক্রেটের সঙ্গে এটি যৌথভাবে বানিয়েছেন বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। পোশাকটি তৈরি করেছেন ১৫ জন দক্ষ কারিগর। পুরো কাজ শেষ করতে সময় লেগেছে ১ হাজার ঘণ্টার বেশি।

তবে সবকিছুর কেন্দ্রে ছিল ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের গাঢ় হলুদ রঙের হিরাটি। তথ্য অনুযায়ী, শুধু এই হীরাটির দামই ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

তবে প্রশ্ন উঠেছে, ভিক্টোরিয়াস সিক্রেটের এই ঐতিহ্যবাহী পোশাকের জন্য কাইলি‘কেই কেন বেছে নেওয়া হলো?

এর ব্যাখ্যা দিয়েছেন ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান। ভোগ ম্যাগাজিনকে তিনি জানান, কাইলি কেবল ফ্যাশন কিংবা টেলিভিশনের জগতেই সীমাবদ্ধ নন; সংস্কৃতি ও বিনোদনের নানা ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে।

ফ্যান্টাসি ব্রা‘র ইতিহাস প্রায় ৩০ বছরের। ১৯৯৬ সালে ক্লডিয়া শিফা ‘এক মিলিয়ন‘ ডলারের প্রথম ফ্যান্টাসি ব্রা পরে প্রচারণায় অংশ নেন।

ফ্যাশন দুনিয়ায় ফ্যান্টাসি ব্রা একদিকে যেমন প্রচারণার বড় আকর্ষণ, অন্যদিকে এটি গয়না নির্মাণের জটিল কারিগরি দক্ষতারও উদাহরণ।

 

এসএ