সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়াই তেলের দাম বৃদ্ধি, কোম্পানিগুলোকে ডেকেছে মন্ত্রণালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারের অনুমতি ছাড়াই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর পর তেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এসব প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি জানান, কোম্পানিগুলো তেলের দাম বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করলেও তাতে অনুমোদন দেওয়া হয়নি। তবুও তারা বাজারে লিটারপ্রতি ৯ টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আজ দুপুরে তেল কোম্পানিগুলোকে ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।

এরআগে, গত অক্টোবর মাসেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায়, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। এক পর্যায়ে সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More