আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাদের ঘুষ ও লুটপাটের ফলেই জনজীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে’ বলে- মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আমাদেরঅদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাদের ঘুষ ও লুটপাটের ফলেই বর্তমানে জনজীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে’ বলেমন্তব্য করেছেন জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দীর্ঘ শাসনকালে আওয়ামী লীগ বাংলাদেশের কোষাগার পুরোপুরি লুণ্ঠন করেছে।

যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশ পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে।

তিনি বলেন, ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু এ ঘটনায় বাংলাদেশে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, যেসব অন্যায়অবিচারের বিচার সব দেশে জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিনরাত কান্নাকাটি, বছরের পর বছর কান্নাকাটি করেও এই অপরাধের কোনো বিচার তাদের হয় না।

স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী—দেশের সর্বনাশ করে দিয়েছে লুটপাট করে। আওয়ামী লীগ আমলের একটা প্রতিমন্ত্রী জাবেদ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী); তাঁর ৩৬০টা বাড়ি পাওয়া গেছে লন্ডনেই। দুবাইয়ে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে। সব বাংলাদেশের সম্পদ, আপনারআমার টাকা, জনগণের টাকা লুণ্ঠন করে তারা এভাবে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এখনো প্রশাসনে তাদের বেশ কিছু লোক বসে আছে, যে জন্য প্রকৃত চিত্র এখনো জনগণের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More