শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অতিরিক্ত টাকা মূল্যস্ফীতি বাড়ার কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত টাকা মূল্যস্ফীতি বাড়ার কারণ
মূল্যস্ফীতি

অতিরিক্ত টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হলে মূল্যস্ফীতি বাড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে সতর্কতার পাশাপাশি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

বাংলাদেশ ব্যাংক নিয়মিতই টাকা ছাপে। তবে ইচ্ছে করলেই তা করা যায় না। কেন্দ্রীয় ব্যাংক কেবল বিভিন্ন সম্পদের বিপরীতেই টাকা ছাপতে পারে। ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে ১৮ হাজার ৪১৭ কোটি টাকা বাজারে এসেছে। তবে আগের বছরে যা ছিল ১২৯ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে ১৪৩ গুণ সরবরাহ বেড়েছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত টাকা মূল্যস্ফীতি উস্কে দেয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের মতে, ছাপানো টাকার বিভিন্ন দিক নির্ভর করে সঠিক ব্যবস্থাপনার ওপর। স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা, সরকারের বন্ড ও অন্যান্য সম্পদের বিপরীতেই মূলত বাজারে টাকা ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘ডলারের এসেটের বিপরীতেও টাকা ছাপানো হয়। তবে এর ইফেক্টটা অনেক দেরিতে আসবে। সুতারাং এই টাকাটা মানুষের পকেটে গিয়ে বাজারে যখন আসবে তখন খাদ্যমূল্য বাড়িয়ে দিবে এবং অন্যান্য কনজিউমার কোর্স যেগুলো ওই টাকাটা দিয়ে কেনা হবে সেগুলোর দাম বেড়ে যাবে।‘