শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অগ্নিকাণ্ডের বিষয় খতিয়ে দেখতে বললেন ফায়ার সার্ভিসের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অগ্নিকাণ্ডের বিষয় খতিয়ে দেখতে বললেন ফায়ার সার্ভিসের ডিজি
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডিজি

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেস না কাটতেই নিউমার্কেটে আগুন। ঈদের আগেই কেন বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা জানতে চাইলে ডিজি বলেন, আমি আইন–শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন–শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

তিনি বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।

তিনি প্রতিটি স্তরে যেমন– মার্কেট কমিটি, দোকানদার সমিতি এবং প্রতিটি দোকানির সচেতন থাকতে বলেছেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমরা প্রতিটি মার্কেটে যাচ্ছি, মহড়া করছি, নোটিশ দিচ্ছি, সতর্ক করছি। তারপরেএ আগুন এড়ানো যাচ্ছে না। আমরা কেন সতর্ক না। সতর্ক হলে অগ্নি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

ডিজি আরও বলেন, আগুন কেন লেগেছে তা আমরা এখনো জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি। সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সময় লাগবে।

অনু/দীপ্ত সংবাদ